শিষ্টাচার
২৫/৮. অধ্যায়ঃ
নাম রাখা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن زينبَ بنتِ أبي سلَمةَ قَالَتْ: سُمِّيتُ بَرَّةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا تُزَكُّوا أَنْفُسَكُمْ اللَّهُ أَعْلَمُ بِأَهْلِ الْبِرِّ مِنْكُمْ سَمُّوهَا زَيْنَبَ» . رَوَاهُ مُسلم
বর্ণনাকারী যায়নাব বিনতু আবূ সালামাহ্ (রাঃ)
আমার নাম “বার্াহ্” রাখা হয়েছে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা নিজেদের পবিত্রতা নিজেরাই প্রকাশ করো না। তোমাদের মধ্যে কে পুণ্যবান, তা আল্লাহ তা'আলাই বেশি জানেন। তাঁর নাম যায়নাব রাখো।
[১] সহীহ : মুসলিম ১৯-(২১৪২), আবূ দাঊদ ৪৯৫৩, সিলসিলাতুস্ সহীহাহ্ ২১০, সহীহুল জামি‘ ৭২৯৭, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৯৮৩, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ২০১৭১।