শিষ্টাচার

২৫/৮. অধ্যায়ঃ

নাম রাখা - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَخْنَى الْأَسْمَاءِ يَوْمَ الْقِيَامَةِ عِنْدَ اللَّهِ رَجُلٌ يُسَمَّى مَلِكَ الْأَمْلَاكِ» . رَوَاهُ الْبُخَارِيُّ. وَفِي رِوَايَةٍ لِمُسْلِمٍ قَالَ: «أَغْيَظُ رَجُلٍ عَلَى اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ وَأَخْبَثُهُ رَجُلٌ كَانَ يُسَمَّى مَلِكَ الْأَمْلَاكِ لَا مَلِكَ إِلَّا لله»

বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : ক্বিয়ামাতের দিন আল্লাহ তা'আলার সমীপে সবচেয়ে খারাপ নাম ঐ ব্যক্তির হবে, যাকে مَلِكَ الْأَمْلَاكِ অর্থাৎ- “রাজাধিরাজ” বলা হবে। মুসলিমের অপর বর্ণনায় রয়েছে, রাসূল (ﷺ) বলেছেন : ক্বিয়ামাতের দিন আল্লাহ তা'আলার নিকট সবচেয়ে অভিশপ্ত ও কলুষিত সে-ই হবে, যার নাম “শাহানশাহ” বা “রাজাধিরাজ” রাখা হয়েছিল। আল্লাহ তা'আলা ব্যতীত কেউ “রাজাধিরাজ” নন।

[১] সহীহ : বুখারী ৬২০৫, মুসলিম ২১-(২১৪৩), সহীহ আল আদাবুল মুফরাদ ৬৩২, মুসনাদে আহমাদ ৮১৭৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ৯১৫, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ১৯৭৯, সহীহুল জামি‘ ১০৮১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18