শিষ্টাচার

২৫/১. অধ্যায়ঃ

সালাম - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن غَالب قَالَ: إِنَّا لَجُلُوسٌ بِبَابِ الْحَسَنِ الْبَصْرِيِّ إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي قَالَ: بَعَثَنِي أَبِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ائتيه فَأَقْرِئْهُ السَّلَامَ. قَالَ: فَأَتَيْتُهُ فَقُلْتُ: أَبِي يُقْرِئُكَ السَّلَامَ. فَقَالَ: عَلَيْكَ وَعَلَى أَبِيكَ السَّلَامُ. رَوَاهُ أَبُو دَاوُد

বর্ণনাকারী গালিব (রহিমাহুল্লাহ)

একদিন আমরা হাসান বাসরী-এ দরজায় বসেছিলাম। তখন জনৈক ব্যক্তি এসে বলল : আমার পিতা আমার পিতামহ হতে হাদীস বর্ণনা করেন যে, (আমার পিতামহ বললেন :) আমার পিতা একবার আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে পাঠালেন এবং বললেন : তুমি নবী (ﷺ)-এর খিদমাতে উপস্থিত হয়ে আমার সালাম পৌঁছাবে। আমার পিতামহ বলেন, আমি নবী (ﷺ)-এর দরবারে উপস্থিত হয়ে জিজ্ঞেস করলাম, আমার পিতা আপনাকে সালাম জানিয়েছেন। তখন তিনি (ﷺ) জবাবে বললেন : عَلَيْكَ وَعَلٰى أَبِيْكَ السَّلَامُ “ তোমার এবং তোমার পিতার ওপর শান্তি বর্ষিত হোক”।

[১] হাসান : আবূ দাঊদ ৫২৩১, ইবনু আবূ শায়বাহ্ ২৫৬৯১, শু‘আবুল ঈমান ৮৯২০, ‘বায়হাক্বী’র কুবরা ১৩৪৩০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18