শিষ্টাচার

২৫/১. অধ্যায়ঃ

সালাম - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: كُنَّا فِي الْجَاهِلِيَّةِ نَقُولُ: أَنْعَمَ اللَّهُ بِكَ عَيْنًا وَأَنْعَمَ صَبَاحًا. فَلَمَّا كَانَ الْإِسْلَامُ نُهِينَا عَنْ ذَلِكَ. رَوَاهُ أَبُو دَاوُد

বর্ণনাকারী ‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ)

আমরা জাহিলিয়াতের যুগে সাক্ষাতের সময় বলতাম : أَنْعَمَ اللهُ بِكَ عَيْنًا (আল্লাহ তোমার চক্ষু শীতল করুন), أَنْعَمَ صَبَاحًا (প্রত্যুষেই তুমি কল্যাণের অধিকারী হও)। অতঃপর যখন ইসলামের আগমন ঘটলো, তখন আমাদেরকে এটা বলতে নিষেধ করা হলো।

[১] য‘ঈফ : আবূ দাঊদ ৫২২৭, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ১৯৪৩৭, শু‘আবুল ঈমান ৮৮৯৩। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে ইনক্বিতা‘ (বিচ্ছিন্নতা) রয়েছে। তাহলে কতাদাহ্ (রহিমাহুল্লাহ) ‘ইমরান ইবনু হুসায়ন থেকে শুনেননি। দেখুন- ‘আওনুল মা‘বূদ ১৪/৯৪ পৃঃ।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18