স্বপ্ন
২৪/০. অধ্যায়ঃ
স্বপ্ন - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رَأَيْتُ فِي الْمَنَامِ أَنِّي أُهَاجِرُ مِنْ مَكَّةَ إِلَى أَرْضٍ بِهَا نَخْلٌ فَذَهَبَ وَهْلِي إِلَى أَنَّهَا الْيَمَامَةُ أَوْ هَجَرُ فَإِذَا هِيَ الْمَدِينَةُ يَثْرِبُ وَرَأَيْتُ فِي رُؤْيَايَ هَذِهِ: أَنِّي هَزَزْتُ سَيْفًا فَانْقَطَعَ صَدْرُهُ فَإِذَا هُوَ مَا أُصِيبَ مِنَ الْمُؤْمِنِينَ يَوْمَ أُحُدٍ ثُمَّ هَزَزْتُهُ أُخْرَى فعادَ أحسنَ مَا كانَ فإِذا هوَ جَاءَ اللَّهُ بِهِ مِنَ الْفَتْحِ وَاجْتِمَاعِ الْمُؤْمِنِينَ
বর্ণনাকারী আবূ মূসা আল আশ্‘আরী (রাঃ)
একদিন নবী (ﷺ) বলেছেন : আমি স্বপ্নে দেখেছি, আমি মাক্কাহ্ হতে এমন এক ভূ-খণ্ডের দিকে হিজরত করছি যেখানে খেজুর গাছ রয়েছে। আমার ধারণা হলো, এটার দ্বারা ইয়ামান বা হিজরের দিকে ইঙ্গিত করা হয়েছে। কিন্তু পরে প্রকাশ পেল, তা মাদীনাহ্ মুনাওয়ারা, যার নাম 'ইয়াসরিব'।আমি স্বপ্নে এটাও দেখতে পেলাম যে, আমি তলোয়ার নাড়াচ্ছি। এমন সময় তার মধ্যখান ভেঙ্গে গেল। আর তার তা'বীর “উহুদ যুদ্ধে মুসলিমদের ওপর নেমে আসা বিপর্যয়” দ্বারা প্রকাশ পেল।অতঃপর আমি পুনরায় তলোয়ার নাড়া দিলাম, তখন দেখলাম, তা পূর্বাপেক্ষা আরো উত্তম হয়ে গেছে। আর তা'বীর যা আল্লাহ তা'আলা পরবর্তী সময়ে দান করেছেন (মাক্কাহ্) বিজয় এবং মুসলিমদের সম্মিলিত শক্তি।
[১] সহীহ : বুখারী ৭০৩৫, মুসলিম (২২৭২)-২০, ইবনু মাজাহ ৩৮২১, সহীহুল জামি‘ ৩৪৭২, আল জামি‘উস্ সগীর ৫৭৮৫, আবূ ইয়া‘লা ৭২৯৮, ‘নাসায়ী’র কুবরা ৭৬৫০, সহীহ ইবনু হিব্বান ৬২৭৫, দারিমী ২১৫৮।