চিকিৎসা ও মন্ত্র
২৩/২. অধ্যায়ঃ
জ্যোতিষীর গণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن عَائِشَة قَالَتْ: سَأَلَ أُنَاسٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْكُهَّانِ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُمْ لَيْسُوا بِشَيْءٍ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ فَإِنَّهُمْ يُحَدِّثُونَ أَحْيَانًا بِالشَّيْءِ يَكُونُ حَقًّا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تِلْكَ الْكَلِمَةُ مِنَ الْحَقِّ يَخْطَفُهَا الْجِنِّيُّ فَيَقُرُّهَا فِي أُذُنِ وَلَيِّهِ قَرَّ الدَّجَاجَةِ فَيَخْلِطُونَ فِيهَا أَكْثَرَ مِنْ مِائَةِ كذبة»
বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)
কিছু লোক রাসূলুল্লাহ (ﷺ)-কে জ্যোতিষীদের সম্পর্কে জিজ্ঞেস করলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে বললেন : তারা কিছুই নয়। তারা বলল : হে আল্লাহর রাসূল (ﷺ)! তারা কোন কোন সময় এমন কথা বলে, যা সত্য ও সঠিক হয়ে থাকে। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন : ঐ কথাটি সত্য যা জিন্ শায়ত্বন (ঊর্ধ্বজগৎ হতে) ত্বরিত শুনে নেয়। অতঃপর মোরগের করকরানোর মতো শব্দ করে তার বন্ধুর কানে তা পৌঁছিয়ে দেয়। এরপর সে গণক ঐ একটি সত্য কথার সাথে শত শত মিথ্যা মিলিয়ে প্রকাশ করতে থাকে।
[১] সহীহ : বুখারী ৬২১৩৭, ৭৫৬১; মুসলিম (২২২৮)-১২৩, আহমাদ ২৪৫৭০, বায়হাক্বী’র কুবরা ১৬৯৫৩, আল আদাবুল মুফরাদ ৮৮২, আল মু‘জামুল আওসাত্ব ৬৬৬, সহীহ ইবনু হিব্বান ৬১৩৬, মুসান্নাফ ‘আবদুর রাযযাক ২০৩৪৭।