চিকিৎসা ও মন্ত্র
২৩/২. অধ্যায়ঃ
জ্যোতিষীর গণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَن مُعَاوِيَة بن الحكم قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أُمُورًا كُنَّا نَصْنَعُهَا فِي الْجَاهِلِيَّةِ كُنَّا نَأْتِي الْكُهَّانَ قَالَ: «فَلَا تَأْتُوا الْكُهَّانَ» قَالَ: قُلْتُ: كُنَّا نَتَطَيَّرُ قَالَ: «ذَلِكَ شَيْءٌ يَجِدُهُ أَحَدُكُمْ فِي نَفْسِهِ فَلَا يصدَّنَّكم» . قَالَ: قُلْتُ: وَمِنَّا رِجَالٌ يَخُطُّونَ قَالَ: «كَانَ نَبِيٌّ مِنَ الْأَنْبِيَاءِ يَخُطُّ فَمَنْ وَافَقَ خَطَّهُ فَذَاك» . رَوَاهُ مُسلم
বর্ণনাকারী মু'আবিয়াহ্ ইবনু হাকাম (রাঃ)
আমি জিজ্ঞেস করলাম : হে আল্লাহর রাসূল! আমরা জাহিলিয়্যাতের যুগের অন্যান্য কাজের মধ্যে জ্যোতিষীর কাছেও যেতাম। তখন তিনি (ﷺ) বললেন : তোমরা আর কখনো গণকদের কাছে যাবে না।বর্ণনাকারী বলেন, আমি জিজ্ঞেস করলাম : আমরা (কোন কাজের জন্য) অশুভ লক্ষণ মেনে থাকি। তিনি (ﷺ) বললেন : এটা এমন একটি ব্যাপার যে, (অনিচ্ছাকৃতভাবেই) তোমাদের কারো মনে তার উদ্রেক হয়ে থাকে, তবে তা যেন তোমাদেরকে বিরত না রাখে।রাবী বলেন, আমি জিজ্ঞেস করলাম : আমাদের কেউ রেখা টেনে (ভাগ্য পরীক্ষার কাজ করে) থাকে। তিনি বললেন : কোন একজন নবী (আল্লাহর হুকুমে) রেখা টানার কাজ করতেন, সুতরাং যার রেখা টানা সে নবীর রেখার সাথে মিলে যায় তা জায়িয আছে।
[১] সহীহ : মুসলিম (৫৩৭)-১২১, আহমাদ ১৫৬৬৩, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৪৭৭৬, ‘বায়হাক্বী’র কুবরা ১৫৬৬০, আস্ সুনানুস্ সুগরা ৯০৪, ‘বায়হাক্বী’র কুবরা ৩৪৭৯, নাসায়ী ১২১৮, ইরওয়া ৩৯০, আল জামি‘উস্ সগীর ৮৫৯০, সহীহুল জামি‘ ৪৪৬২, সহীহ ইবনু খুযায়মাহ্ ৮৫৯, ‘নাসায়ী’র কুবরা ১১৪১, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ১৬৩০৭, সহীহ ইবনু হিব্বান ২২৪৭।