চিকিৎসা ও মন্ত্র
২৩/০. অধ্যায়ঃ
চিকিৎসা ও মন্ত্র - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن عَليّ قَالَ: بَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ يُصَلِّي فَوَضَعَ يَدَهُ عَلَى الْأَرْضِ فَلَدَغَتْهُ عَقْرَبٌ فَنَاوَلَهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَعْلِهِ فَقَتَلَهَا فَلَمَّا انْصَرَفَ قَالَ: «لَعَنَ اللَّهُ الْعَقْرَبَ مَا تَدَعُ مُصَلِّيًا وَلَا غَيْرَهُ أَوْ نَبِيًّا وَغَيْرَهُ» ثُمَّ دَعَا بملحٍ وماءٍ فَجعله فِي إِناءٍ ثمَّ جَعَلَ يَصُبُّهُ عَلَى أُصْبُعِهِ حَيْثُ لَدَغَتْهُ وَيَمْسَحُهَا وَيُعَوِّذُهَا بِالْمُعَوِّذَتَيْنِ. رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ
বর্ণনাকারী আলী (রাঃ)
কোন এক রাতে রাসূলুল্লাহ (ﷺ) সালাত আদায় করছিলেন, এ অবস্থায় তিনি জমিনে তাঁর হাত রাখতেই একটি বিচ্ছু তাঁকে দংশন করল। তৎক্ষণাৎ তিনি (ﷺ) জুতা দ্বারা বিচ্ছুটিকে মেরে ফেললেন। অতঃপর সালাত শেষ করে বললেন : বিচ্ছুটির ওপর আল্লাহর লা'নাত হোক। সে সালাত আদায়কারী-অনাদায়কারী অথবা বলেছেন : নবী কিংবা অন্য কাউকেও ছাড়ে না।অতঃপর তিনি কিছু লবণ ও পানি চেয়ে নিলেন এবং তা একটি পাত্রে মিশালেন, অতঃপর অঙ্গুলির দংশিত স্থানে পানি ঢালতে এবং উক্ত স্থান মুছতে লাগলেন এবং মু‘আব্বাযাতায়ন (সূরাহ্ ফালাক্ব ও নাস) দ্বারা ঝাড়তে লাগলেন।
[১] সহীহ : শু‘আবুল ঈমান ২৫৭৫, ইবনু আবূ শায়বাহ্ ২৩৫৫৩, ইবনু মাজাহ ১২৪৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ৫৪৭, সহীহুল জামি‘ ৯২২৯, আল মু‘জামুল আওসাত্ব ৫৮৮৯, ৭৩২৯, ‘ত্ববারানী’র আল মু‘জামুস্ সগীর ৮৩০।