চিকিৎসা ও মন্ত্র
২৩/০. অধ্যায়ঃ
চিকিৎসা ও মন্ত্র - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَعِدَةُ حَوْضُ الْبَدَنِ وَالْعُرُوقُ إِلَيْهَا وَارِدَةٌ فَإِذَا صَحَّتِ الْمَعِدَةُ صَدَرَتِ الْعُرُوقُ بِالصِّحَّةِ وَإِذَا فَسَدَتِ الْمَعِدَةُ صَدَرَتِ الْعُرُوقُ بِالسقمِ»
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : পাকস্থলী হলো দেহের হাওয (কূপ)। সমস্ত শিরা-উপশিরাগুলো সে হাওযের দিকেই প্রবাহিত হয়। সুতরাং যখন পাকস্থলী ভালো হয়, তখন শিরাগুলোও সারা দেহে স্বাস্থ্যকর উপাদান সরবরাহ করে। আর যখন পাকস্থলী নষ্ট হয়ে যায়, তখন শিরাগুলোও দূষিত উপাদান সরবরাহ করে থাকে।
[১] মুনকার : সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ৪/১৮৭ পৃঃ, ১৬৯২ নং হাদীসটি মুনকার বা য‘ঈফ হওয়ার কারণ, এর সনদে আছে ‘‘ইয়াহ্ইয়া ইবনু ‘আবদুল্লাহ ইবনু যহ্হাক আল বাবিলাতী আল হাররানী’’ নামের রাবী, যিনি য‘ঈফ। এছাড়াও ইব্রাহীম ইবনু জুরায়য নামের বর্ণনাকারীও য‘ঈফ। ‘উকায়লী বলেনঃ এ হাদীসটি বাতিল, এর কোন ভিত্তি নেই। আল মু‘জামুল আওসাত্ব ৪৩৪৩, ‘ত্ববারানী’র আল মু‘জামুল কাবীর ৮১৯, শু‘আবুল ঈমান ৫৭৯৬।