পোশাক-পরিচ্ছদ

২২/০. অধ্যায়ঃ

পোশাক-অধ্যায় - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ جَابِرٍ قَالَ: لَبِسَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا قَبَاءَ دِيبَاجٍ أُهْدِيَ لَهُ ثُمَّ أَوْشَكَ أَنْ نَزَعَهُ فَأَرْسَلَ بِهِ إِلَى عُمَرَ فَقِيلَ: قَدْ أَوْشَكَ مَا انْتَزَعْتَهُ يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «نهاني عَنهُ جبريلُ» فَجَاءَ عُمَرُ يَبْكِي فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ كرهتَ أَمْرًا وَأَعْطَيْتَنِيهِ فَمَا لِي؟ فَقَالَ: «إِنِّي لَمْ أُعْطِكَهُ تَلْبَسُهُ إِنَّمَا أَعْطَيْتُكَهُ تَبِيعُهُ» . فَبَاعَهُ بِأَلْفَيْ دِرْهَم. رَوَاهُ مُسلم

বর্ণনাকারী জাবির (রাঃ)

একদিন রাসূলুল্লাহ (ﷺ) হাদিয়্যাস্বরূপ প্রাপ্ত একটি রেশমী ক্বাবা (আলখেল্লা) পরিধান করলেন। অতঃপর তিনি (ﷺ) অতিসত্বর তা খুলে ফেললেন এবং উমর (রাঃ)-এর কাছে পাঠিয়ে দিলেন। তখন তাঁকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! আপনি এত দ্রুত তা খুলে ফেললেন? তিনি (ﷺ) বললেন : (এইমাত্র) জিবরীল (আঃ) আমাকে তা পরিধান করতে নিষেধ করেছেন। পরে উমর (রাঃ) কাঁদতে কাঁদতে এসে বললেন : হে আল্লাহর রাসূল! আপনি একটি জিনিস অপছন্দ করলেন আর তা আমাকে প্রদান করলেন। সুতরাং আমার অবস্থা কী হবে? তখন তিনি (ﷺ) বললেন : প্রকৃতপক্ষে আমি তা তোমাকে পরিধান করার উদ্দেশে দেইনি; বরং দিয়েছি যাতে তুমি তা বিক্রি করে উপকৃত হও। উমর (রাঃ) দু' হাজার দিরহামের বিনিময়ে তা বিক্রি করলেন।

[১] সহীহ : মুসলিম (২০৭০)-১৬, সহীহ ইবনু হিব্বান ৫৪২৮, মুসনাদে আহমাদ ১৫১০৭, নাসায়ী ৫৩০৩, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৯৬১৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18