পোশাক-পরিচ্ছদ
২২/০. অধ্যায়ঃ
পোশাক-অধ্যায় - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَبْدِ الْوَاحِدِ بْنِ أَيْمَنَ عَنْ أَبِيهِ قَالَ: دَخَلَتْ عَلَى عَائِشَةَ وَعَلَيْهَا دِرْعٌ قِطْرِيٌّ ثَمَنُ خَمْسَةِ دَرَاهِمَ فَقَالَتْ: ارْفَعْ بَصَرَكَ إِلَى جَارِيَتِي انْظُرْ إِلَيْهَا فَإِنَّهَا تُزْهَى أَنْ تَلْبَسَهُ فِي البيتِ وَقد كَانَ لِي مِنْهَا دِرْعٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا كَانَتِ امْرَأَةٌ تُقَيَّنُ بِالْمَدِينَةِ إِلَّا أَرْسَلَتْ إِلَيَّ تَسْتَعِيرُهُ. رَوَاهُ البُخَارِيّ
বর্ণনাকারী আয়মান (রাঃ)
আমি এক সময় ‘আয়িশাহ্ (রাঃ)-এর কাছে গেলাম। দেখলাম, তিনি পাঁচ দিরহাম মূল্যের মোটা সূতার একটি ক্বামীস পরিধান করে আছেন। তিনি বললেন : আমার এ দাসীটাকে একটু চোখ তুলে দেখ, বাড়িতেও সে এটা ব্যবহার করতে অস্বীকার করে। অথচ রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে আমার ঐ রকমই একটি ক্বামীস ছিল, মাদীনার কোন মেয়েকে যখনই (বিয়ে শাদীতে) সাজানো হত, তখন লোক পাঠিয়ে আমার নিকট হতে তা সাময়িকভাবে নিয়ে যেত।
[১] সহীহ : বুখারী ২৬২৮, আস্ সুনানুল কুবরা লিল বায়াহাক্বী ১১৮০৭, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ৩২৯১, আল মু‘জামুল আওসাত্ব ৩৭৬১, শারহুস্ সুন্নাহ্ ২১৫৯।