পোশাক-পরিচ্ছদ

২২/০. অধ্যায়ঃ

পোশাক-অধ্যায় - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمْ بالعمائم فَإِنَّهَا سيماء الْمَلَائِكَة وأخوها خلف ظهوركم» . رَوَاهُ الْبَيْهَقِيّ

বর্ণনাকারী ‘উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : তোমরা পাগড়ী বাঁধবে। কেননা তা মালায়িকাহ্'র (ফেরেশতাদের) প্রতীক। আর তা পিছনে (পিঠের উপর) ছেড়ে দাও।

[১] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৬২৬২, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৩২৩৭, আল জামি‘উস্ সগীর ৮২০৮, য‘ঈফুল জামি‘ ৩৭৭০। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ এর সনদে আছে ‘‘আহওয়াস ইবনু হাকীম’’ নামের একজন বর্ণনাকারী; যিনি য‘ঈফ। বিস্তারিত দেখুন- সিলসিলাতুয্ য‘ঈফাহ্ ২/১১৯ পৃঃ, হাঃ ৬৬৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18