পোশাক-পরিচ্ছদ

২২/০. অধ্যায়ঃ

পোশাক-অধ্যায় - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن عِكْرِمَة قَالَ: رأيتُ ابنَ عَبَّاس يَأْتَزِرُ فَيَضَعُ حَاشِيَةَ إِزَارِهِ مِنْ مُقَدَّمِهِ عَلَى ظَهْرِ قَدَمِهِ وَيَرْفَعُ مِنْ مُؤَخَّرِهِ قُلْتُ لِمَ تَأْتَزِرُ هَذِهِ الْإِزْرَةَ؟ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يأتزرها. رَوَاهُ أَبُو دَاوُد

বর্ণনাকারী ইবনু 'আব্বাস (রাঃ)

একদিন আমি ‘আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ)-কে এভাবে লুঙ্গি পরিধান করতে দেখেছি যে, তিনি তাঁর লুঙ্গি সম্মুখের অংশ পায়ের পাতার উপর ঝুলিয়ে রেখেছেন এবং পিছনের অংশ উপরে উঠিয়ে রেখেছেন। আমি জিজ্ঞেস করলাম : আপনি এভাবে লুঙ্গি পরেছেন কেন? তিনি বললেন : আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে এভাবে লুঙ্গি পরিধান করতে দেখেছি।

[১] সহীহ : আবূ দাঊদ ৪০৯৬, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৪৮৩১, শু‘আবুল ঈমান ৬১৪৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ১২৩৮, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৯৬৮১।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18