খাদ্য

২১/৫. অধ্যায়ঃ

থালা-বাসন ইত্যাদি ঢেকে রাখা প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن ابنِ عبَّاسٍ قَالَ: جَاءَتْ فَأْرَةٌ تَجُرُّ الْفَتِيلَةَ فَأَلْقَتْهَا بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْخَمْرَةِ الَّتِي كَانَ قَاعِدًا عَلَيْهَا فَأَحْرَقَتْ مِنْهَا مِثْلَ مَوْضِعِ الدِّرْهَمِ فَقَالَ: «إِذَا نِمْتُمْ فَأَطْفِئُوا سُرُجَكُمْ فَإِنَّ الشَّيْطَانَ يَدُلُّ مِثْلَ هَذِهِ عَلَى هَذَا فَيَحْرِقُكُمْ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَهَذَا الْبَاب خَال من الْفَصْل الثَّالِث

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ)

একদিন একটি ইঁদুর জ্বলন্ত একটি সলতে টেনে আনল এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্মুখের চাটাইয়ের উপর রেখে দিলো, যার উপরে তিনি উপবিষ্ট ছিলেন। ফলে তার এক দিরহামের জায়গা পরিমাণ জ্বলে গেল। তখন তিনি (ﷺ) বললেন : (রাতে) যখন তোমরা ঘুমাবে, তখন চেরাগ, বাতি ইত্যাদি নিভিয়ে ফেলবে। কেননা শায়ত্বন এ জাতীয় অনিষ্টকর প্রাণীকে উদ্বুদ্ধ করে, ফলে তারা তোমাদের মধ্যে আগুন ধরিয়ে দেয়।

[১] সহীহ : আবূ দাঊদ ৫২৪৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৪২৬, সহীহুল জামি‘ ৮১৬, সহীহ ইবনু হিব্বান ৫৫১৯, আল আদাবুল মুফরাদ ১২২২, শু‘আবুল ঈমান ৬০৬৩। - বিঃ দ্রঃ এ অধ্যায়ে তৃতীয় অনুচ্ছেদ নেই।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18