খাদ্য
২১/৪. অধ্যায়ঃ
নাকি ও নাবিজ সম্পর্কীয় বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن بُرَيْدَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «نَهَيْتُكُمْ عَنِ الظُّرُوفِ فَإِنَّ ظَرْفًا لَا يُحِلُّ شَيْئًا وَلَا يُحَرِّمُهُ وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ» . وَفِي رِوَايَةٍ: قَالَ: «نَهَيْتُكُمْ عَنِ الْأَشْرِبَةِ إِلَّا فِي ظُرُوفِ الْأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا» . رَوَاهُ مُسْلِمٌ
বর্ণনাকারী বুরয়দাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমি তোমাদেরকে কয়েক প্রকারের পাত্রের ব্যবহার নিষেধ করেছিলাম। প্রকৃতপক্ষে কোন পাত্র হারাম বস্তুকে হালালে এবং হালাল বস্তুকে হারামে পরিণত করতে পারে না। অবশ্য নেশা সৃষ্টিকারী প্রত্যেক জিনিসই হারাম। অন্য এক বর্ণনার মধ্যে আছে, আমি তোমাদেরকে চামড়ার মশক ছাড়া অন্যান্য পাত্রে পানীয় প্রস্তুত করতে নিষেধ করেছিলাম। এখন তোমরা প্রত্যেক প্রকারের পাত্রে পান করতে পার। তবে নেশা সৃষ্টিকারী কোন জিনিসই পান করবে না।
[১] সহীহ : মুসলিম (৯৭৭)-৬৩, ৬৪; নাসায়ী ৫৫৯০, আবূ দাঊদ ৩৬৯৮, তিরমিযী ১৮৬৯, মুওয়াত্ত্বা ১৭৬৭, মুসনাদে আহমাদ ২৪৭৬, সহীহ ইবনু হিব্বান ৫৪০৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৭৪০, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৩৭৪৭, মা‘রিফাতুস্ সুনান ওয়াল আসার লিল বায়হাক্বী ৫৪৮৯, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৯৫১, সহীহুল জামি‘ ৮৭১১।