খাদ্য
২১/৩. অধ্যায়ঃ
পানীয় দ্রব্যের বর্ণনা - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ: أَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَدَحٍ فَشَرِبَ مِنْهُ وَعَنْ يَمِينِهِ غُلَامٌ أَصْغَرُ الْقَوْمِ وَالْأَشْيَاخُ عَنْ يَسَارِهِ فَقَالَ: «يَا غُلَامُ أَتَأْذَنُ أَنْ أُعْطِيَهُ الْأَشْيَاخَ؟» فَقَالَ: مَا كُنْتُ لِأُوثِرَ بِفَضْلٍ مِنْكَ أَحَدًا يَا رَسُولَ اللَّهِ فَأعْطَاهُ إِيَّاه وَحَدِيث أبي قتادةَ سنذكر فِي «بَابِ الْمُعْجِزَاتِ» إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى
বর্ণনাকারী সাহল ইবনু সা'দ (রাঃ)
একদিন নবী (ﷺ)-এর খিদমাতে (দুধের) একটি পেয়ালা পেশ করা হলো, তিনি তা হতে কিছু পান করলেন। তাঁর ডানে ছিল উপস্থিত জনতার মধ্যে সর্বাপেক্ষা ছোট একটি বালক। আর প্রবীণ ও বয়স্ক লোকজন ছিলেন তাঁর বামে। তখন তিনি ((ﷺ) বালকটিকে বললেন : হে বৎস! তুমি কি আমাকে এ অনুমতি দেবে যে, আমি আমার অবশিষ্টটুকু এ সমস্ত প্রবীণদেরকে (অগ্রে) প্রদান করি? সে বলল : হে আল্লাহর রাসূল! আপনার অবশিষ্টের ব্যাপারে আমি কাউকেও অগ্রাধিকার দেব না। (বর্ণনাকারী বলেন :) তখন তিনি পেয়ালাটি বালকটিকে দিলেন।এ প্রসঙ্গে আবূ ক্বতাদাহ্ (রাঃ)-এর হাদীস ইন্শা-আল্ল-হ আমি “মু'জিযাত” (অলৌকিক ঘটনাবলী)- এর অধ্যায়ে উল্লেখ করব।
[১] সহীহ : বুখারী ২৩৫১, মুসলিম (২০৩০)-১২৭, মুওয়াত্ত্বা মালিক ৩৪২৯, মুসনাদে আহমাদ ২২৯১৮, সহীহ ইবনু হিব্বান ৫৩৩৫, শু‘আবুল ঈমান ৬০৩৫, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৬৮৬৮, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৫৮৭৫, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫০৬৮।