খাদ্য

২১/১. অধ্যায়ঃ

অতিথি আপ্যায়ন প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ أَبِي شُرَيْحٍ الْكَعْبِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ جَائِزَتُهُ يَوْمٌ وَلَيْلَةٌ وَالضِّيَافَةُ ثَلَاثَةُ أَيَّامٍ فَمَا بَعْدَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ وَلَا يَحِلُّ لَهُ أَنْ يَثْوِيَ عِنْدَهُ حَتَّى يُحَرِّجَهُ»

বর্ণনাকারী আবূ শুরয়হ আল কা'বী (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন তার মেহমানের সম্মান করে। অতিথির জন্য উত্তম খানা-পিনার ব্যবস্থা করা চাই এক দিন ও এক রাত। আর মেহমানদারী হলো তিন দিন। এটার পর যা করবে তা হবে সদাক্বাহ্। মেহমানের জন্য জায়িয নয় এত সময় মেজবানের গৃহে অবস্থান করা যাতে তার কষ্ট হয়।

[১] সহীহ : বুখারী ৬১৩৫, মুসলিম (৪৮)-১৪, তিরমিযী ১৯৬৮, আবূ দাঊদ ৩৭৪৮, ইবনু মাজাহ ৩৬৭৫, সহীহ ইবনু হিব্বান ৫২৮৭, মুওয়াত্ত্বা মালিক ৩৪৩৪, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১২৫৭, সহীহ আদাবুল মুফরাদ ২৯৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18