খাদ্য

২১/০. অধ্যায়ঃ

খাদ্য - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَن المغيرةِ بن شعبةَ قَالَ: ضِفْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ لَيْلَةٍ فَأَمَرَ بِجَنْبٍ فَشُوِيَ ثُمَّ أَخَذَ الشَّفْرَةَ فَجَعَلَ يَحُزُّ لِي بِهَا مِنْهُ فَجَاءَ بِلَالٌ يُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَأَلْقَى الشَّفْرَةَ فَقَالَ: «مَا لَهُ تَرِبَتْ يَدَاهُ؟» قَالَ: وَكَانَ شارِبُه وَفَاء فَقَالَ لي: «أُقْصُّه عَلَى سِوَاكٍ؟ أَوْ قُصَّهُ عَلَى سِوَاكٍ» . رَوَاهُ التِّرْمِذِيّ

বর্ণনাকারী মুগীরাহ্ ইবনু শু'বাহ্ (রাঃ)

একদিন আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে (জনৈক ব্যক্তির বাড়িতে) মেহমান হলাম। তিনি লোকটিকে বকরীর পাঁজরের গোশ্ত তৈরি করতে বললেন : তা ভুনা করা হলো। অতঃপর তিনি (ﷺ) ছুরি নিয়ে ঐ স্থান হতে গোত কেটে আমাদের দিতে লাগলেন। এমন সময় বিলাল (রাঃ) এসে তাঁকে সালাতের সংবাদ দিলেন। তিনি (বিরক্তির সাথে) ছুরিখানা ফেলে দিলেন এবং বললেন : তার কি হলো? তার দু'হাতে মাটি লাগুক।মুগীরাহ্ বলেন : তার গোঁফ বেশ লম্বা হয়ে গিয়েছিল, তখন তিনি আমাকে বললেন : আমি তোমার গোঁফ মিসওয়াকে রেখে কেটে দেব। অথবা বললেন : তা মিসওয়াকে রেখে কেটে নাও।

[১] সহীহ : আবূ দাঊদ ১৮৮, শামায়িলে তিরমিযী ১৬৭, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ১৭৪৩২, মুসনাদে আহমাদ ১৮২১২, শারহুস্ সুন্নাহ্ ২৮৪৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18