খাদ্য
২১/০. অধ্যায়ঃ
খাদ্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَن أم هَانِئ قَالَتْ: دَخَلَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَعِنْدَكِ شَيْءٌ» قُلْتُ: لَا إِلَّا خُبْزٌ يَابِسٌ وَخَلٌّ فَقَالَ: «هَاتِي مَا أَقْفَرَ بَيْتٌ مِنْ أَدَمٍ فِيهِ خَلٌّ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
বর্ণনাকারী উম্মু হানী (রাঃ)
একদিন নবী (ﷺ) আমার কাছে এসে বললেন : তোমার নিকট খাওয়ার কিছু আছে কি? আমি বললাম : শুক্না রুটি ও সিরকা ব্যতীত কিছুই নেই। তিনি বললেন : তাই দাও। বস্তুতঃ যে ঘরে সিরকা আছে, সে ঘর তরকারীশূন্য নয়। (তিরমিযী এবং তিনি বলেছেন : হাদীসটি হাসান ও গরীব)
[১] হাসান : তিরমিযী ১৮৪২, সিলসিলাতুস্ সহীহাহ্ ২২২০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ২০৫০৩, সহীহ আত্ তারগীব আত তারহীব ২১২৫, সহীহুল জামি‘ ৫৫৪৪, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ১৯৫৭০, মুসনাদে আহমাদ ১৪৮৪৯, শু‘আবুল ঈমান ৫৯৪৪, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ২০৫০৩।