খাদ্য
২১/০. অধ্যায়ঃ
খাদ্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ بَاتَ وَفِي يَدِهِ غَمَرٌ لَمْ يَغْسِلْهُ فَأَصَابَهُ شَيْءٌ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْن مَاجَه
বর্ণনাকারী আবূ হুরায়রাহ্ (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি এমন অবস্থায় রাত্রিযাপন করে যে, তার হাতের মধ্যে খাদ্যের চিহ্ন (তেল, চর্বি ইত্যাদি) থেকে যায়, সে তা ধৌত করেনি। পরে কোন কিছু তার অনিষ্ট করে, তবে সে যেন নিজেকেই দোষারোপ করে।
[১] সহীহ : তিরমিযী ১৮৬০, ইবনু মাজাহ ৩২৯৭, আবূ দাঊদ ৩৮৫২, সহীহুল জামি‘ ৬৫৬৪, সহীহ আত্ তারগীব ওয়াত্ তারহীব ২১৬৬, সহীহ আল আদাবুল মুফরাদ ৫১৬, সিলসিলাতুস্ সহীহাহ্ ২৯৫৬, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ২০৯৩৯, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৬২১৬, সহীহ ইবনু হিব্বান ৫৫২১, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫০০২।