খাদ্য
২১/০. অধ্যায়ঃ
খাদ্য - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا فَرَغَ مِنْ طَعَامِهِ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مُسْلِمِينَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْن مَاجَه
বর্ণনাকারী আবূ সা'ঈদ আল খুদরী (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) যখন খানাপিনা হতে অবসর হতেন, তখন এ দোয়া পড়তেন- “আলহাম্দু লিল্লা-হিল্লাযী আত্ব আমানা - ওয়াসাক্বা-না- ওয়াজা আলানা- মুসলিমীন” (অর্থাৎ- সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদেরকে খাইয়েছেন, পান করিয়েছেন এবং আমাদেরকে মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন)।"
[১] য‘ঈফ : তিরমিযী ৩৪৫৭, আবূ দাঊদ ৩৮৫০, ইবনু মাজাহ ৩২৮৩, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৯৫৬৩, মুসনাদে আহমাদ ১১৯৩৪, শু‘আবুল ঈমান ৬০৩৯, সুনানুন্ নাসায়ী আল কুবরা ১০১২১। হাদীসটি য‘ঈফ হওয়ার কারণ হলো এর সনদে আছে ‘‘হাজ্জাজ ইবনু আরত্বত’’ নামক একজন মুদাল্লিস রাবী। যিনি عَنْ (‘আন) দ্বারা হাদীস বর্ণনা করেছেন। আরও আছে আবূ সা‘ঈদ-এর ভাইয়ের ছেলে নামক বর্ণনাকারী, যিনি মাজহূল; য‘ঈফুল জামি‘ ৪৪৩৬।