খাদ্য
২১/০. অধ্যায়ঃ
খাদ্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَبِي أُمَامَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَعَ مَائِدَتَهُ قَالَ: «الْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ غَيْرَ مَكْفِيٍّ وَلَا مُوَدَّعٍ وَلَا مُسْتَغْنًى عَنْهُ رَبُّنَا» . رَوَاهُ الْبُخَارِيُّ
বর্ণনাকারী আবূ উমামাহ্ (রাঃ)
নবী (ﷺ)-এর সম্মুখ হতে যখন দস্তরখান উঠানো হত, তখন তিনি এ দোয়া করতেন, “আলহাম্দুলিল্লা-হি হামদান কাসীরন ত্বইয়িবাম্ মুবা-রাকান ফীহি গয়রা মাকফিয়্যিন ওয়ালা-মুওয়াদ্দা ইন মুসতাগনান ‘আনহু রব্বুনা-” (পাক-পবিত্র, বারাকাতময়, অনেক অনেক প্রশংসা আল্লাহর জন্য। হে পরওয়ারদিগার! তোমার নি'আমাত হতে মুখ ফিরানো যায় না, আর তার অন্বেষণ ত্যাগ করা যায় না এবং তার প্রয়োজন হতে মুক্ত থাকা যায় না।)।
[১] সহীহ : বুখারী ৫৪৫৮, আবূ দাঊদ ৩৮৪৯, ইবনু মাজাহ ৩২৮৪, মুসনাদে আহমাদ ২২২০০, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ৭৩৪৫, দারিমী ২০২৩, সহীহ ইবনু হিব্বান ৫২১৭, শু‘আবুল ঈমান ৬০৩৮।