খাদ্য
২১/০. অধ্যায়ঃ
খাদ্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا يَجُوعُ أَهْلُ بَيْتٍ عِنْدَهُمُ التَّمْرُ» . وَفِي رِوَايَةٍ: قَالَ: «يَا عَائِشَةُ بَيْتٌ لَا تَمْرَ فِيهِ جِيَاعٌ أَهْلُهُ» قَالَهَا مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا. رَوَاهُ مُسْلِمٌ
বর্ণনাকারী আয়িশাহ্ (রাঃ)
নবী (ﷺ) বলেছেন : ঐ গৃহবাসী অভুক্ত নয়, যার কাছে খেজুর আছে। অপর এক রিওয়ায়াতে আছে, তিনি (ﷺ) বলেছেন : হে ‘আয়িশাহ্! যে ঘরে খেজুর নেই, সে গৃহবাসী অভুক্ত। এ কথাটি তিনি দু' অথবা তিনবার বলেছেন।
[১] সহীহ : সহীহ মুসলিম (২০৪৬)-১৫২, দারিমী ২০৬১, সহীহুল জামি‘ ৭৬২৭, তিরমিযী ১৮১৫, আবূ দাঊদ ৩৮৩১, ইবনু মাজাহ ৩৩২৭, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৭৭৬, সহীহ ইবনু হিব্বান ৫২০৬, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ২০২১৫, আল মু‘জামুল আওসাত্ব ৬৯২১, মুসনাদে আহমাদ ২৫৪৫৮, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ (২৫)-১।