খাদ্য
২১/০. অধ্যায়ঃ
খাদ্য - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ أَنَسٍ أَنَّ خَيَّاطًا دَعَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِطَعَامٍ صَنَعَهُ فَذَهَبْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَّبَ خُبْزَ شَعِيرٍ وَمَرَقًا فِيهِ دُبَّاءُ وَقَدِيدٌ فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَتَبَّعُ الدُّبَّاءَ مِنْ حَوَالَيِ الْقَصْعَةِ فَلَمْ أَزَلْ أُحِبُّ الدباءَ بعد يومِئذٍ
বর্ণনাকারী আনাস (রাঃ)
একদিন এক দরজি নবী (ﷺ)-কে খাবার দা'ওয়াত করল, যা সে প্রস্তুত করেছিল। সুতরাং আমিও নবী (ﷺ)-এর সঙ্গে গেলাম। সে যবের রুটি ও ঝোলবিশিষ্ট তরকারী উপস্থিত করল, তার মধ্যে ছিল কদু ও গোশতের শুটকি। তখন আমি দেখলাম নবী (ﷺ) বাটির আশপাশ হতে কদু খুঁজে নিচ্ছেন। ফলে সেদিন হতে আমিও সর্বদা কদু খাওয়া পছন্দ করতে লাগলাম।
[১] সহীহ : বুখারী ২০৯২, ৫৩৭৯, ৫৪২০, ৫৪৩৫; মুসলিম (২০৪১)-১৪৪, আবূ দাঊদ ৩৭৮২, মুওয়াত্ত্বা মালিক ২০১০, নাসায়ী আল কুবরা ৬৬৬২, দারিমী ২০৫০, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫০১৬, মুসনাদে আহমাদ ১৩১৪২।