শিকার ও যবেহ প্রসঙ্গে

২০/৩. অধ্যায়ঃ

আকিকার বর্ণনা - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْعَقِيقَةِ فَقَالَ: «لَا يُحِبُّ اللَّهُ الْعُقُوقَ» كَأَنَّهُ كَرِهَ الِاسْمَ وَقَالَ: «مَنْ وُلِدَ لَهُ وَلَدٌ فَأَحَبَّ أَنْ يَنْسِكَ عَنْهُ فَلْيَنْسِكْ عَنِ الْغُلَامِ شَاتَيْنِ وَعَنِ الْجَارِيَةِ شَاةً» . رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

বর্ণনাকারী ‘আম্র ইবনু শু'আয়ব (রাঃ) তার পিতার মাধ্যমে তার দাদা

একদিন রাসূলুল্লাহ (ﷺ)-কে আকীকাহ্ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি (ﷺ) বললেন : আল্লাহ তা'আলা 'উকুক্ব (নাফরমানীকে) পছন্দ করেন না। যেন 'আক্বীক্বাহ্' শব্দটি ব্যবহার করাকে তিনি পছন্দ করেননি। অতঃপর তিনি বললেন : যার কোন সন্তান জন্মায়, আর সে তার পক্ষ হতে কোন পশু যবেহ করতে চায়, তবে সে যেন অবশ্যই ছেলের পক্ষ হতে দু'টি এবং মেয়ের পক্ষ হতে একটি বকরী যবেহ করে।

[১] হাসান : আবূ দাঊদ ২৮৪২, নাসায়ী ৪২১২, সিলসিলাতুস্ সহীহাহ্ ১৬৫৫, ইরওয়া ৪/৩৬২, মুওয়াত্ত্বা মালিক ১৮৩৮, মুসনাদে আহমাদ ৬৭১৩, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৯৭৫২, আল মু‘জামুল কাবীর লিত্ব ত্ববারানী ২০৯০৮, সহীহ ইবনু হিব্বান ৫৩১০, মুসান্নাফ ইবনু আবী শায়রাহ্ ২-(৪)।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18