জিহাদ

১৯/১. অধ্যায়ঃ

যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «سَتُفْتَحُ عَلَيْكُمُ الرُّومُ وَيَكْفِيكُمُ اللَّهُ فَلَا يَعْجِزْ أَحَدُكُمْ أَنْ يَلْهُوَ بِأَسْهُمِهِ» . رَوَاهُ مُسلم

বর্ণনাকারী উক্ত রাবী (‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ)

আমি রাসূলুল্লাহ (ﷺ)- কে বলতে শুনেছি। তিনি (ﷺ) বলেছেন, শীঘ্রই রোম সাম্রাজ্য তোমাদের হাতে পরাজিত হবে এবং তোমাদের সাহায্যের জন্য আল্লাহই যথেষ্ট। অতএব তোমাদের কেউ যেন তীর নিক্ষেপে অক্ষমতা প্রকাশ না করে।

[১] সহীহ : মুসলিম ১৯১৮, তিরমিযী ৩০৮৩, আহমাদ ১৭৪৩৩, সহীহ আল জামি‘ ২৬৩৪, সহীহ আত্ তারগীব ১২৮৩।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18