জিহাদ
১৯/১. অধ্যায়ঃ
যুদ্ধাস্ত্রের প্রস্তুতিকরণ - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَن عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُول: (وَأَعدُّوا لَهُ مَا استطَعْتُمْ منْ قُوَّةٍ) أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ) رَوَاهُ مُسْلِمٌ
বর্ণনাকারী ‘উক্ববাহ্ ইবনু ‘আমির (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে মসজিদে নাবাবীর মিম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি। তিনি (ﷺ) বলেছেন: তোমরা শত্রুদের বিরুদ্ধে যুদ্ধাভিযানে সাধ্যমতো শক্তি সঞ্চয় কর। মনে রাখ, প্রকৃত শক্তি হলো তীর নিক্ষেপ করা। শোন! প্রকৃত শক্তি হলো তীর নিক্ষেপ করা। শোন! প্রকৃত শক্তি হলো তীর নিক্ষেপ করা।
[১] সহীহ : মুসলিম ১৯১৭, তিরমিযী ৩০৮৩, আবূ দাঊদ ২৫১৪, ইবনু মাজাহ ২৮১৩, আহমাদ ১৭৪৩২, দারিমী ২৪৪৮, ইরওয়া ১৫০০, সহীহ আল জামি‘ ২৬৩৩, সহীহ আত্ তারগীব ১২৭৯।