প্রশাসন ও বিচারকার্য

১৮/২. অধ্যায়ঃ

প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَبْدُ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ مَعَ الْقَاضِي مَا لَمْ يَجُرْ فَإِذَا جَارَ تَخَلَّى عَنْهُ وَلَزِمَهُ الشَّيْطَانُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَفِي رِوَايَةٍ: «فَإِذَا جارَ وَكله إِلَى نَفسه»

বর্ণনাকারী ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: শাসক যে পর্যন্ত না যুলম ও অবিচার করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তা'আলা তার সাথে থাকেন। কিন্তু যখন সে যুল্‌ম ও অবিচার করতে থাকে, তখন আল্লাহর সাহায্য তার ওপর থেকে সরে যায় এবং শায়ত্বন তার সহচর হয়।আর ইবনু মাজাহ্-এর অপর বর্ণনাতে আছে, যখন সে যুল্‌ম ও অবিচার করে তখন আল্লাহ তা'আলা তাকে তার নাফ্‌সের প্রতি অর্পণ করেন।

[১] হাসান : তিরমিযী ১৩৩০, ইবনু মাজাহ ২৩১২, সহীহ আল জামি‘ ১২৫৩, সহীহ আত্ তারগীব ২১৯৬।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18