প্রশাসন ও বিচারকার্য

১৮/২. অধ্যায়ঃ

প্রশাসনিক কর্মস্থলে কাজ করা এবং তা গ্রহণের দায়িত্বে ভয় করা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَائِشَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيَأْتِيَنَّ عَلَى الْقَاضِي الْعَدْلِ يومُ القيامةِ يَتَمَنَّى أَنَّهُ لَمْ يَقْضِ بَيْنَ اثْنَيْنِ فِي تَمْرَة قطّ» . رَوَاهُ أَحْمد

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: ক্বিয়ামাত দিবসে ন্যায়পরায়ণ শাসক এমন অবস্থায় উপস্থিত হবে; তখন সে আকাঙ্ক্ষা করবে যে, একটি খেজুরের ব্যাপারেও যদি সে দুই ব্যক্তির মধ্যে পরস্পর বিবাদের ফায়সালা না করত (কতই না উত্তম হতো)।

[১] য‘ঈফ : আহমাদ ২৪৪৬৪, য‘ঈফাহ্ ১১৪২, য‘ঈফ আল জামি‘ ৪৮৬৩, য‘ঈফ আত্ তারগীব ১৩১০। কারণ এর সনদে ‘আমর ইবনুল ‘আলা আস্ সানিয়্যি ও সালিহ বিন সারজ উভয় রাবীকে কেবলমাত্র ইবনু হিব্বান বিশ্বস্ত বলেছেন। বস্তুত তারা উভয়েই মাসতুর্ রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18