দণ্ডবিধি

১৭/২. অধ্যায়ঃ

মদ পানের দণ্ডবিধি - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الدَّيْلِمِيِّ قَالَ: إِنَّ عُمَرَ اسْتَشَارَ فِي حَدِّ الْخَمْرِ فَقَالَ لَهُ عَلِيٌّ: أَرَى أَنْ تَجْلِدَهُ ثَمَانِينَ جَلْدَةً فَإِنَّهُ إِذَا شَرِبَ سَكِرَ وَإِذَا سَكِرَ هَذَى وَإِذَا هذَى افْتَرى فجلدَ عمرُ رَضِي الله عَنهُ فِي حَدِّ الْخَمْرِ ثَمَانِينَ. رَوَاهُ مَالِكٌ

বর্ণনাকারী সাওর ইবনু যায়দ আদ্ দায়লামী (রাঃ)

উমর (রাঃ) মদ্যপায়ীর দণ্ডের ব্যাপারে সাহাবীগণের নিকট পরামর্শ চাইলেন। তখন ‘আলী (রাঃ) বললেন : আমি মনে করি তাকে আশিবার চাবুক মারা হোক। কেননা যখন সে মদ পান করে, তখন সে বিকারগ্রস্ত হয়ে পড়ে। আর নেশাগ্রস্তের দরুন আবোল-তাবোল কথা বকতে থাকে, এমনকি তখন সে মিথ্যা অপবাদও রটায়। তখন 'উমর (রাঃ) মদ্যপায়ীকে আশিবার চাবুক মারার নির্দেশ দিলেন।

[১] সহীহ : মালিক ১৬৩৩, মুসতাদরাক লিল হাকিম ৮১৩২।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18