দণ্ডবিধি
১৭/২. অধ্যায়ঃ
মদ পানের দণ্ডবিধি - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَن عُمَيْر بن سعيد النخفي قَالَ: سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ: مَا كُنْتُ لِأُقِيمَ عَلَى أَحَدٍ حَدًّا فَيَمُوتَ فَأَجِدَ فِي نَفْسِي مِنْهُ شَيْئًا إِلَّا صَاحِبَ الْخَمْرِ فَإِنَّهُ لَوْ مَاتَ وَدَيْتُهُ وَذَلِكَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يسنه
বর্ণনাকারী ‘উমায়র ইবনু সা'ঈদ আন্ নাখ'ঈ (রাঃ)
আমি ‘আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন : (কোনো অপরাধে) কারো ওপর আমি দণ্ড প্রয়োগের দরুন যদি সে মারা যায়, তাহলে আমি এজন্য অনুতপ্ত বা দুঃখ প্রকাশ করি না। কিন্তু মদ্যপায়ীর ব্যাপারটি ব্যতিক্রম। যদি সে মারা যায় তাহলে আমি তার দিয়াত (জরিমানা) আদায় করি, কেননা রাসূলুল্লাহ (ﷺ) এরূপ দণ্ড নির্ধারণ করেননি।
[১] সহীহ : বুখারী ৬৭৭৮, মুসলিম ১৭০৭, আহমাদ ১০৮৪, ইরওয়া ২৩৮১।