কিসাস (প্রতিশোধ)
১৬/২. অধ্যায়ঃ
যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ ابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ حَمَلَ عَلَيْنَا السِّلَاحَ فَلَيْسَ مِنَّا» . رَوَاهُ البُخَارِيّ وزادَ مُسلم: «ومنْ غشَّنا فليسَ منَّا»
বর্ণনাকারী ইবনু 'উমার ও আবূ হুরায়রাহ্ (রাঃ)
তারা উভয়ে বলেন, নবী (ﷺ) বলেছেন : যে আমাদের বিরুদ্ধে অস্ত্রধারণ করে, সে আমাদের দলভুক্ত নয়। আর ইমাম মুসলিম (রহঃ) অতিরিক্ত বর্ণনা করেছেন, আর যে ব্যক্তি (পণ্য বিক্রয়ে) আমাদের সাথে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয় ৷
[১] সহীহ : বুখারী ৭০৭, মুসলিম ১০১, নাসায়ী ৪১০০, তিরমিযী ১৪৫৯, ইবনু মাজাহ ২৫৭৫, আহমাদ ৯৩৯৬, সহীহ আল জামি‘ ৬২১৭, সহীহ আত্ তারগীব ১৭৬৪।