কিসাস (প্রতিশোধ)
১৬/২. অধ্যায়ঃ
যে সব অপরাধের ক্ষতিপূরণ (জরিমানা) নেই - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْهُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَوِ اطَّلَعَ فِي بَيْتِكَ أحدٌ ولمْ تَأذن لَهُ فخذفته بحصاة ففتأت عَيْنَهُ مَا كَانَ عَلَيْكَ مِنْ جُنَاحٍ»
বর্ণনাকারী উক্ত রাবী (আবূ হুরায়রাহ্ (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি- কোনো ব্যক্তি যদি অনুমতি ব্যতীত তোমার ঘরে উঁকি মারে যাকে তুমি অনুমতি দাওনি আর তুমি যদি তাকে কোনো কঙ্কর নিক্ষেপ করে তার চক্ষু ফুঁড়ে দাও, এতে তোমার কোনো অপরাধ নেই।
[১] সহীহ : বুখারী ৬৮৮৮, মুসলিম ২১৫৮, আহমাদ ৭৩১৩।