কিসাস (প্রতিশোধ)
১৬/১. অধ্যায়ঃ
দিয়াত (রক্তপণ) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: جَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصَابِعَ الْيَدَيْنِ وَالرِّجْلَيْنِ سَوَاء. رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ
বর্ণনাকারী ইবনু 'আব্বাস (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) উভয় হাত ও উভয় পায়ের অঙ্গুলিসমূহের রক্তপণ সমপরিমাণ নির্ধারণ করেছেন।
[১] সহীহ : আবূ দাঊদ ৪৫৬১, তিরমিযী ১৩৯১, ইরওয়া ২২৭১, সহীহ আল জামি‘ ১০১২।