কিসাস (প্রতিশোধ)
১৬/০. অধ্যায়ঃ
কিসাস (প্রতিশোধ) - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَمْسَكَ الرَّجُلُ الرَّجُلَ وَقَتَلَهُ الْآخَرُ يُقْتَلُ الَّذِي قتَل ويُحبسُ الَّذِي أمْسَكَ» . رَوَاهُ الدَّارَقُطْنِيّ
বর্ণনাকারী ইবনু 'উমার (রাঃ)
নবী (ﷺ) বলেছেন : কোনো ব্যক্তি যদি কাউকে আটক রাখে, আর আটককৃত ব্যক্তিকে অন্য কেউ হত্যা করে, তাহলে হত্যার দরুন হত্যাকারীকে হত্যা করা হবে এবং যে আটক রেখেছিল তাকে বন্দী করা হবে।
[১] য‘ঈফ : দারাকুত্বনী ৩২৭০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৬০২৯।