কিসাস (প্রতিশোধ)

১৬/০. অধ্যায়ঃ

কিসাস (প্রতিশোধ) - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَن جُنْدبٍ قَالَ: حَدَّثَنِي فُلَانٌ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَجِيءُ الْمَقْتُولُ بِقَاتِلِهِ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ: سَلْ هَذَا فِيمَ قَتَلَنِي؟ فَيَقُولُ: قَتَلْتُهُ عَلَى مُلْكِ فُلَانٍ . قَالَ جُنْدُبٌ: فاتَّقِها. رَوَاهُ النَّسَائِيّ

বর্ণনাকারী জুনদুব (রাঃ)

আমাকে কতক লোক বলেন যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : নিহত ব্যক্তি ক্বিয়ামাত দিবসে (আল্লাহ তা'আলার নিকট) তার হত্যাকারীকে ধরে নিয়ে এসে বলবে, এ লোকটিকে জিজ্ঞেস করুন, সে কেন আমাকে হত্যা করেছে? তখন সে (হত্যাকারী) বলবে, আমি অমুক লোকের বলে বলীয়ান হয়ে (জিম্মাদারীতে) তাকে হত্যা করেছি।রাবী জুনদুব (রাঃ) বলেন, সুতরাং তোমরা এ জাতীয় হত্যাযজ্ঞের সহযোগিতা হতে বেঁচে থাক।

[১] সহীহ : নাসায়ী ৩৯৯৮, আহমাদ ২৩১১০।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18