কিসাস (প্রতিশোধ)
১৬/০. অধ্যায়ঃ
কিসাস (প্রতিশোধ) - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا أُعْفِي مَنْ قَتَلَ بعدَ أَخذ الديةِ» . رَوَاهُ أَبُو دَاوُد
বর্ণনাকারী জাবির (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে ব্যক্তি দিয়াত (রক্তপণ) গ্রহণ করার পরও (হত্যাকারীকে) হত্যা করল, আমি তাকে ক্ষমা করব না।
[১] য‘ঈফ : আবূ দাঊদ ৪৫০৭, য‘ঈফ আল জামি‘ ৬১৭৩। কারণ এর সনদে হাসান আল বাসরী একজন মুদাল্লিস রাবী।