কিসাস (প্রতিশোধ)

১৬/০. অধ্যায়ঃ

কিসাস (প্রতিশোধ) - প্রথম অনুচ্ছেদ

’কিসাস’ শব্দের অর্থ অনুগামী হওয়া, অনুসরণ করা। কিসাস এ নামকরণ এজন্য হয়েছে যে, নিহতের অভিভাবক প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে হত্যাকারীর ন্যায় আচরণ করে থাকে, অর্থাৎ তার কাজের অনুসরণ করে। তাই এ প্রতিশোধকে কিসাস বলা হয়। (মিরকাতুল মাফাতীহ)

মিশকাতুল মাসাবিহ

وَعَنْهُ قَالَ: كَسَرَتِ الرُّبَيِّعُ وَهِيَ عَمَّةُ أَنَسِ بْنِ مَالِكٍ ثَنِيَّةَ جَارِيَةٍ مِنَ الْأَنْصَارِ فَأَتَوُا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ بِالْقِصَاصِ فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ عَمُّ أَنَسِ بْنِ مَالِكٍ لَا وَاللَّهِ لَا تُكْسَرُ ثَنِيَّتُهَا يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا أَنَسُ كِتَابُ اللَّهِ الْقِصَاصُ» فَرَضِيَ الْقَوْمُ وَقَبِلُوا الْأَرْشَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى الله لَأَبَره»

বর্ণনাকারী উক্ত রাবী (আনাস ইবনু মালিক (রাঃ)

রুবাইয়ি’ – যিনি আনাস ইবনু মালিক (রাঃ)-এর ফুফু তিনি এক আনসারী মেয়ের সামনের দাঁত ভেঙ্গে দেয়। অতঃপর মেয়েটির গোত্রের লোকেরা নবী (ﷺ) এর নিকট অভিযোগ করলে, তিনি (ﷺ) ক্বিসাস (প্রতিশোধ) গ্রহণের আদেশ দিলেন। তখন আনাস ইবনু মালিক (রাঃ)-এর চাচা আনাস ইবনুন নাহ্ (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! এমনটি হতে পারে না। আল্লাহর কসম! রুবাইয়ি'-এর দাঁত ভাঙ্গতে দেয়া হবে না। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আনাস! আল্লাহর নির্দেশ হলো ক্বিসাস নেয়া। অতঃপর নিহত ব্যক্তির গোত্রের লোকেরা ক্বিসাসের দাবির পরিবর্তে দিয়াত (রক্তপণ) গ্রহণ করতে সম্মত হলো। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, নিশ্চয় আল্লাহ তা'আলার এমন কিছু (নেক) বান্দা আছে, যারা আল্লাহর নামে কোনো শপথ করলে আল্লাহ তা'আলা তা পূরণ করে দেন।

[১] সহীহ : বুখারী ৪৬১১, মুসলিম ১৬৭৫, আবূ দাঊদ ৪৫৯৫, নাসায়ী ৪৭৫৬, সহীহ আল জামি‘ ২২২৮।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18