কসম ও মানত
১৫/১. অধ্যায়ঃ
মানত - তৃতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
عَن عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: النَّذْرُ نَذْرَانِ: فَمَنْ كَانَ نَذَرَ فِي طَاعَةٍ فَذَلِكَ لِلَّهِ فِيهِ الْوَفَاءُ وَمَنْ كَانَ نَذَرَ فِي مَعْصِيَةٍ فَذَلِكَ لِلشَّيْطَانِ وَلَا وَفَاء فِيهِ وَيُكَفِّرُهُ مَا يُكَفِّرُ الْيَمِينَ . رَوَاهُ النَّسَائِيُّ
বর্ণনাকারী ‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ)
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে শুনেছি, মানৎ দু' প্রকার। সুতরাং যে ব্যক্তি নেক কাজের জন্য মানৎ করবে, তা কেবল আল্লাহর জন্য হবে। আর যে ব্যক্তি গুনাহের কাজের জন্য মানৎ করে, তা কেবল শায়ত্বনের জন্য হবে। এই জাতীয় মানৎ পূরণ করতে নেই। সুতরাং কসম ভঙ্গ করলে যেরূপ কাফ্ফারাহ্ আদায় করতে হয়, অনুরূপ তা করতে হবে।
[১] সহীহ : নাসায়ী ৩৮৮৭।