কসম ও মানত

১৫/১. অধ্যায়ঃ

মানত - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ كَعْبِ بْنِ مَالِكٍ قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ مِنْ تَوْبَتِي أَنْ أَنْخَلِعَ مِنْ مَالِي صَدَقَةً إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمْسِكْ بَعْضَ مَالِكَ فَهُوَ خَيْرٌ لَكَ» . قُلْتُ: فَإِنِّي أُمْسِكُ سَهْمِي الَّذِي بِخَيْبَر. وَهَذَا طرف من حَدِيث مطول

বর্ণনাকারী কা'ব ইবনু মালিক (রাঃ)

আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! নিশ্চয় আমার তাওবার মধ্যে এটাও রয়েছে যে, আমি সম্পূর্ণরূপে আমার ধন-সম্পদ হতে পৃথক হয়ে যাব, যা আল্লাহ ও তাঁর রাসূলের জন্য সদাক্বাহ্ হয়ে যাবে। অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) বললেন, সম্পদের কিয়দংশ তোমার নিজের জন্য রেখে দাও। সেটাই হবে তোমার জন্য উত্তম। আমি (কা'ব) বললাম, তাহলে আমি আমার খায়বারের অংশটি নিজের জন্য রেখে দেই। উল্লিখিত বর্ণনাটি একটি দীর্ঘ হাদীসের অংশবিশেষ।

[১] সহীহ : বুখারী ২৭৫৭, মুসলিম ২৭৬৯, আবূ দাঊদ ৩৩১৭, নাসায়ী ৩৮২৪, সহীহ আত্ তারগীব ২৯২৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18