কসম ও মানত

১৫/০. অধ্যায়ঃ

কসম ও মানত - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَن عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: أُنْزِلَتْ هَذِهِ الْآيَةُ: (لَا يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ) فِي قَوْلِ الرَّجُلِ: لَا وَاللَّهِ وَبَلَى وَاللَّهِ. رَوَاهُ الْبُخَارِيُّ وَفِي شَرْحِ السُّنَّةِ لَفْظُ الْمَصَابِيحِ وَقَالَ: رَفَعَهُ بَعْضُهُمْ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنهُ

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

অত্র আয়াত “তোমাদেরকে নিরর্থক কসমের জন্য আল্লাহ তা'আলা তোমাদেরকে দায়ী করবেন না”- (সূরাহ্ আল বাক্বারহ্ ২ : ২২৫) ঐ ব্যক্তির ব্যাপারে অবতীর্ণ হয়েছে যে, لَا وَاللهِ (না, আল্লাহর কসম) এবং بَلٰى وَاللهِ (হ্যাঁ, আল্লাহর ক্বম) বলে। আর শারহুস্ সুন্নাহ্-এর মধ্যে এ বর্ণনা মাসাবীহ গ্রন্থকারের উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে। শারহুস্ সুন্নাহ্'তে আরও বলা হয়েছে যে, কোনো কোনো রাবী এ হাদীস 'আয়িশাহ্ (রাঃ) থেকে মারফূ' হিসেবে (তথা রাসূলুল্লাহ (ﷺ)-এর বাণীরূপে) বর্ণনা করেছেন।

[১] সহীহ : বুখারী ৪৬১৩, শারহুস্ সুন্নাহ্ ২৪৩৪।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18