বিবাহ

১৩/১৭. অধ্যায়ঃ

স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ جَابِرٌ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ يَسَّرَ اللَّهُ حَتْفَهُ وَأَدْخَلَهُ جَنَّتَهُ: رِفْقٌ بِالضَّعِيفِ وَشَفَقَةٌ عَلَى الْوَالِدَيْنِ وَإِحْسَانٌ إِلَى الْمَمْلُوكِ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ

বর্ণনাকারী জাবির (রাঃ)

নবী (ﷺ) বলেছেন : যার মধ্যে তিনটি গুণ বিদ্যমান রয়েছে আল্লাহ তা'আলা তার মৃত্যু সহজ করে দেবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন- অসহায়-দুর্বলের সাথে সদাচরণ, পিতামাতার প্রতি সদ্ব্যবহার ও দাস-দাসীর প্রতি উত্তম ব্যবহার।

[১] মাওযূ‘ : তিরমিযী ২৪৯৪, য‘ঈফাহ্ ৯২, য‘ঈফ আল জামি‘ ২৫৫৬, য‘ঈফ আত্ তারগীব ৫৫৯। কারণ এর সনদে ‘আবদুল্লাহ বিন ইব্রাহীম আল গিফারী একজন মাতরূক রাবী। ইমাম ইবনু হিব্বান তাকে মিথ্যুক বলেছেন। আর তার পিতা একজন মাজহূল রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18