বিবাহ
১৩/১৭. অধ্যায়ঃ
স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ جَرِيرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَبَقَ الْعَبْدُ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ» . وَفِي رِوَايَةٍ عَنْهُ قَالَ: «أَيّمَا عبد أبق فقد بَرِئت مِنْهُ الذِّمَّةُ» . وَفِي رِوَايَةٍ عَنْهُ قَالَ: «أَيُّمَا عَبْدٍ أَبَقَ مِنْ مَوَالِيهِ فَقَدْ كَفَرَ حَتَّى يَرْجِعَ إِلَيْهِم» . رَوَاهُ مُسلم
বর্ণনাকারী জারীর (রাঃ)
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : যে দাস পালিয়ে যায়, তার সালাত গৃহীত হয় না।অপর বর্ণনায় আছে, তিনি (ﷺ) বলেছেন : পলাতক দাসের ওপর (ইসলামের) কোনো দায়ভার নেই।অপর বর্ণনায় আছে যে, তিনি (ﷺ) বলেছেন : যে গোলাম স্বীয় মালিক হতে পালিয়ে যায় সে অবশ্যই কুফ্রী করে যতক্ষণ পর্যন্ত না মালিকের নিকট ফিরে আসে।
[১] সহীহ : মুসলিম ৭০, নাসায়ী ৪০৫০, আহমাদ ১৯২২৫, ইরওয়া ২১৭৯, সহীহ আত্ তারগীব ১৮৮৬।