বিবাহ

১৩/১৭. অধ্যায়ঃ

স্ত্রীর খোরপোষ ও দাস-দাসীর অধিকার - প্রথম অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: إِنَّ هندا بنت عتبَة قَالَت: يَا رَسُول الله إِن أَبَا سُفْيَان رجل شحيح وَلَيْسَ يعطيني مَا يَكْفِينِي وَوَلَدي إِلَّا مَا أخذت مِنْهُ وَهُوَ يعلم فَقَالَ: «خذي مَا يَكْفِيك وولدك بِالْمَعْرُوفِ»

বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)

হিন্দা বিনতু ‘উত্তাহ্ (রাঃ) (আবূ সুয্ইয়ান-এর স্ত্রী ও মু'আবিয়াহ্ (রাঃ)-এর মা) বলেন, হে আল্লাহর রাসূল! আবূ সুইয়ান একজন কৃপণ মানুষ। আমার এবং আমার সন্তান-সন্ততির জন্য প্রয়োজনানুযায়ী খাদ্য নির্বাহ করে না, ফলে আমি তার অগোচরে কিছু ব্যবস্থা করি। উত্তরে তিনি (ﷺ) বললেন, তোমার এবং তোমার সন্তান-সন্ততির জন্য প্রয়োজনানুপাতে ন্যায়সঙ্গতভাবে গ্রহণ কর।

[১] সহীহ : বুখারী ৫৩৬৪, মুসলিম ১৭১৪, আবূ দাঊদ ৩৫৩২, নাসায়ী ৫৪২০, ইবনু মাজাহ ২২৯৩, আহমাদ ২৪১১৭, দারিমী ২৩০৫।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18