বিবাহ
১৩/১৪. অধ্যায়ঃ
লিয়ান - তৃতীয় অনুচ্ছেদ
(আরবি) শব্দটি (আরবি) এবং (আরবি) এর ওযনে এসেছে, এর অর্থ ‘মুহর’;(আরবি) বর্ণে যের যোগে পাঠ সবচেয়ে বেশী স্পষ্ট এবং বেশী ব্যবহৃত হয়। একে ‘মুহর’ বা ‘মুহরানা' বলা হয় এজন্য যে, এর মাধ্যমে পুরুষের নারীর দিকে উদ্গত হওয়ার সত্যতা ও অধিকার প্রকাশ করা হয়।
মিশকাতুল মাসাবিহ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ رَجُلًا حِينَ أَمَرَ الْمُتَلَاعِنَيْنِ أَنْ يَتَلَاعَنَا أَنْ يَضَعَ يَدَهُ عِنْدَ الْخَامِسَةِ عَلَى فِيهِ وَقَالَ: «إِنَّهَا مُوجِبَةٌ» . رَوَاهُ النَّسَائِيُّ
বর্ণনাকারী ইবনু ‘আব্বাস (রাঃ)
নবী (ﷺ) স্বামী-স্ত্রী উভয়কে লি'আন করার সময় একব্যক্তিকে (পুরুষকে) নির্দেশ দিলেন- লি'আন চলাকালীন পঞ্চমবার যখন সে বলতে উদ্যত হবে তখন তার মুখের উপর হাত চেপে ধর। কারণ, পঞ্চমবারের উক্তি “আমি যদি মিথ্যাবাদী হই, তবে আল্লাহর লা'নাত (অভিসম্পাত) আমার ওপর হোক” তথা নিজের ওপর অবধারিত করে নেয়।
[১] সহীহ : আবূ দাঊদ ২২৫৫, নাসায়ী ৩৪৭২, ইরওয়া ২১০১।