বিবাহ

১৩/১২. অধ্যায়ঃ

তিন তালাকপ্রাপ্তা রমণীর বর্ণনা - তৃতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ: أَنَّ رَجُلًا ظَاهَرَ مِنِ امْرَأَتِهِ فَغَشِيَهَا قَبْلَ أَنْ يَكَفِّرَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ فَقَالَ: «مَا حَمَلَكَ عَلَى ذَلِكَ؟» قَالَ: يَا رَسُولَ اللَّهِ رَأَيْتُ بَيَاضَ حِجْلَيْهَا فِي الْقَمَرِ فَلَمْ أَمْلِكْ نَفْسِي أَنْ وَقَعَتُ عَلَيْهَا فَضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَمَرَهُ أَنْ لَا يَقْرَبَهَا حَتَّى يُكَفِّرَ. رَوَاهُ ابْنُ مَاجَهْ. وَرَوَى التِّرْمِذِيُّ نَحْوَهُ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ وَرَوَى أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ نَحْوَهُ مُسْنَدًا وَمُرْسَلًا وَقَالَ النَّسَائِيُّ: المُرسل أوْلى بالصَّوابِ من المسْندِ

বর্ণনাকারী ‘ইকরিমাহ্ (রাঃ) ইবনু 'আব্বাস (রাঃ)

‘ইকরিমাহ্ (রাঃ) ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেন, জনৈক ব্যক্তি স্বীয় স্ত্রীর সাথে যিহার করে, কিন্তু কাফ্ফারাহ্ দেয়ার পূর্বেই তার সাথে সহবাস করে বসে। অতঃপর নবী (ﷺ) এর নিকট এসে এতদসম্পর্কে বর্ণনা করে। তিনি (ﷺ) তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন এরূপ করলে? সে বলল, হে আল্লাহর রাসূল! আমি চাঁদের আলোতে তার পায়ের সৌন্দর্যতা দেখে নিজেকে সংবরণ করতে পারিনি। এতে রাসূলুল্লাহ (ﷺ) হেসে ফেললেন এবং বললেন, কাফ্ফারাহ্ দেয়ার পূর্বে যেন তার সংস্পর্শ হতে বিরত থাকে।

[১] হাসান : তিরমিযী ১১৯৯, আবূ দাঊদ ২২২১, ইবনু মাজাহ ২০৬৫, নাসায়ী ৩৪৫৯।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18