বিবাহ

১৩/১১. অধ্যায়ঃ

খুলা (খুলা তালাক) ও তালাক প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ رُكَانَةَ بْنِ عَبْدِ يَزِيدَ أَنَّهُ طَلَّقَ امْرَأَتَهُ سُهَيْمَةَ الْبَتَّةَ فَأَخْبَرَ بِذَلِكَ النَّبِيَّ صَلَّى الله عَلَيْهِ وَسلم وَقَالَ: وَالله مَا أردتُ إِلَّا وَاحِدَةً فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ مَا أَرَدْتَ إِلَّا وَاحِدَةً؟» فَقَالَ ركانةُ: واللَّهِ مَا أردتُ إِلَّا وَاحِدَة فَرَدَّهَا إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَلَّقَهَا الثَّانِيَةَ فِي زَمَانِ عُمَرَ وَالثَّالِثَةَ فِي زَمَانِ عُثْمَانَ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ إِلَّا أَنَّهُمْ لَمْ يَذْكُرُوا الثانيةَ وَالثَّالِثَة

বর্ণনাকারী রুকানাহ্ ইবনু ‘আব্দ ইয়াযীদ (রাঃ)

তিনি স্বীয় স্ত্রী সুহায়মাহ্-কে নিশ্চিত ত্বলাক্ব দিলেন। অতঃপর তিনি নবী (ﷺ) এর নিকট এসে বিষয়টি অবহিত করে বললেন, আল্লাহর কম! আমি এক ত্বলাক্বের নিয়্যাত করেছি, অন্য কিছু নয়। এটা শুনে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, আল্লাহর কসম! তুমি কি এক ত্বলাক্ব ব্যতীত অন্য কিছু নিয়্যাত করনি? আমি বললাম, আল্লাহর কসম! এক ত্বলাক্ব ব্যতীত অন্য কিছু নিয়্যাত করিনি। এতে রাসূলুল্লাহ (ﷺ) তার স্ত্রীকে ফিরিয়ে নেয়ার নির্দেশ করলেন। বর্ণনাকারী বলেন, রুকানাহ্ তার স্ত্রীকে উমর (রাঃ)-এর যুগে দ্বিতীয় এবং উসমান (রাঃ)-এর যুগে তৃতীয় ত্বলাক্ব দেন। (আবূ দাউদ, তিরমিযী, ইবনু মাজাহ ও দারিমী; কিন্তু নিশ্চয় তারা দ্বিতীয় ও তৃতীয় ত্বলাক্বের উল্লেখ করেননি)

[১] হাসান : আবূ দাঊদ ২২০৬, তিরমিযী ১১৭৭, ইবনু মাজাহ ২০৫১, দারিমী ২২৭৭।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18