বিবাহ

১৩/১১. অধ্যায়ঃ

খুলা (খুলা তালাক) ও তালাক প্রসঙ্গে - দ্বিতীয় অনুচ্ছেদ

মিশকাতুল মাসাবিহ

وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا طَلَاقَ قَبْلَ نِكَاحٍ وَلَا عَتَاقَ إِلَّا بَعْدَ مِلْكٍ وَلَا وِصَالَ فِي صِيَامٍ وَلَا يُتْمَ بَعْدَ احْتِلَامٍ وَلَا رَضَاعَ بَعْدَ فِطَامٍ وَلَا صَمْتَ يَوْمٍ إِلَى اللَّيْلِ» . رَوَاهُ فِي شَرْحِ السُّنَّةِ

বর্ণনাকারী ‘আলী (রাঃ)

নবী (ﷺ) বলেছেন : বিয়ের পূর্বে ত্বলাক্ব নেই, মালিকানা ছাড়া মুক্তিদান হয় না, সিয়ামের মধ্যে বিসাল (ইফত্বার ছাড়া অনবরত সাওম পালন করা) নেই, বয়ঃপ্রাপ্তির পরে ইয়াতীমত্ব নেই, দুধ ছাড়ানোর পরে দুগ্ধদান সম্পর্ক (দুধ মা) হয় না, একটানা রাত-দিন নীরবতা পালনে কোনো কিছু ('ইবাদাত) নেই।

[১] য‘ঈফ : শারহুস্ সুন্নাহ্ ২৩৫০, আবূ দাঊদ ২৭৭৩। কারণ এর সনদে জুয়াইবির একজন দুর্বল রাবী।

সেটিংস
আরবি ফন্ট ফেস
আরবি ফন্ট সাইজ

32

অনুবাদের ফন্ট সাইজ

18