বিবাহ
১৩/১১. অধ্যায়ঃ
খুলা (খুলা তালাক) ও তালাক প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَائِشَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَمْكُثُ عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ وَشَرِبَ عِنْدَهَا عَسَلًا فَتَوَاصَيْتُ أَنَا وَحَفْصَةُ أَنَّ أَيَّتَنَا دَخَلَ عَلَيْهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلْتَقُلْ: إِنِّي أَجِدُ مِنْكَ رِيحَ مَغَافِيرَ أَكَلْتَ مَغَافِيرَ؟ فَدَخَلَ عَلَى إِحْدَاهُمَا فَقَالَتْ لَهُ ذَلِكَ فَقَالَ: «لَا بَأْسَ شَرِبْتُ عَسَلًا عِنْدَ زَيْنَبَ بِنْتِ جَحْشٍ فَلَنْ أَعُودَ لَهُ وَقَدْ حَلَفْتُ لَا تُخْبِرِي بِذَلِكِ أَحَدًا» يَبْتَغِي مرضاة أَزوَاجه فَنَزَلَتْ: (يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ الله لَك تبتغي مرضاة أَزوَاجك) الْآيَة
বর্ণনাকারী ‘আয়িশাহ্ (রাঃ)
নবী (ﷺ) এর সহধর্মিণী যায়নাব বিনতু জার্শ-এর নিকট তিনি (ﷺ) (কিছু সময় বেশি) অবস্থান করতেন। অতঃপর একদিন তিনি (ﷺ) তাঁর নিকট মধু পান করেন। এ সংবাদ পেয়ে আমি ও হাফসা উভয়ে পরামর্শ করলাম যে, আমাদের মধ্যে যার নিকটই নবী (ﷺ) উপস্থিত হবেন, সে যেন বলে, আমি আপনার (মুখ) হতে মাগাফীর-এর (দুর্গন্ধযুক্ত ফলের রস যা মৌমাছি সঞ্চয়ন করে) গন্ধ পাচ্ছি, আপনি কি মাগাফীর খেয়েছেন?তিনি (ﷺ) তাঁদের (‘আয়িশাহ্ ও হাফসা (রাঃ) কোনো একজনের নিকট পৌঁছলে একজন বললেন। উত্তরে তিনি (ﷺ) বললেন, আমি যায়নাব বিনতু জাশ-এর নিকট মধু খেয়েছি। আমি শপথ করছি, আর কক্ষনো মধু খাবো না, কিন্তু তুমি এটা কাউকেও বলো না। মূলত তিনি (ﷺ) সহধর্মিণীগণের সন্তুষ্টি কামনার্থে এটা (শপথ) করেছিলেন।এমতাবস্থায় কুরআন মাজীদের আয়াত নাযিল হয়- “হে নবী! আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তা তুমি কেন হারাম করছ? (এর দ্বারা) তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি পেতে চাও?” (সূরাহ্ আত্ তাহরীম ৬৬:১)।
[১] সহীহ : বুখারী ৪৯১২, মুসলিম ১৪৭৪, নাসায়ী ৩৭৯৫, আহমাদ ২৫৮৫২, ইরওয়া ২৫৭৩।