বিবাহ
১৩/১১. অধ্যায়ঃ
খুলা (খুলা তালাক) ও তালাক প্রসঙ্গে - প্রথম অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবিহ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ: أَنَّهُ طَلَّقَ امْرَأَةً لَهُ وَهِيَ حَائِضٌ فَذَكَرَ عُمَرُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَتَغَيَّظَ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: «ليراجعها ثمَّ يمْسِكهَا حَتَّى تطهر ثمَّ تحيض فَتطهر فَإِن بدا لَهُ أَنْ يُطْلِّقَهَا فَلْيُطْلِّقْهَا طَاهِرًا قَبْلَ أَنْ يَمَسَّهَا فَتِلْكَ الْعِدَّةُ الَّتِي أَمَرَ اللَّهُ أَنْ تُطْلَّقَ لَهَا النِّسَاءُ» . وَفِي رِوَايَةٍ: «مُرْهُ فَلْيُرَاجِعْهَا ثُمَّ لْيُطَلِّقْهَا طَاهِرًا أَوْ حَامِلًا»
বর্ণনাকারী ‘আব্দুল্লাহ ইবনু 'উমার (রাঃ)
একবার তিনি স্বীয় স্ত্রীকে মাসিক (ঋতুস্রাব) অবস্থায় ত্বলাক্ব দেন। এ বিষয়টি উমর (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট জানালেন। এটা শুনে রাসূলুল্লাহ (ﷺ) অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বললেন, সে যেন তাকে রুজু করে (অর্থাৎ- প্রত্যাহার করে) নেয় এবং পবিত্র না হওয়া পর্যন্ত তাকে নিজের কাছে রেখে দেয়। অতঃপর একান্তই ত্বলাক্ব দিতে চাইলে, তবে এক ঋতুস্রাব হতে পবিত্রাবস্থায় উপনীত হলে সহবাসের পূর্বে সে ত্বলাক্ব দিতে পারে। এটাই তুলাক্বের ‘ইদ্দাত, আল্লাহ তা'আলা যা নির্দেশ করেছেন। অপর বর্ণনায় আছে- তাকে রজ্ আহ্ (প্রত্যাহার) করার আদেশ দাও। অতঃপর (একান্ত প্রয়োজনে) সে যেন পবিত্রাবস্থায় অথবা গর্ভাবস্থায় ত্বলাক্ব দেয়।
[১] সহীহ : বুখারী ৫২৫১, মুসলিম ১৪৭১, আবূ দাঊদ ২১৭৯, নাসায়ী ৩৩৯০, আহমাদ ৫২৯৯, দারিমী ২৩০৮, ইরওয়া ২০৫৯, সহীহ আল জামি‘ ৫৩৬৭।